সিটিনিউজবিডি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ৫টি মন্দির সকাল ১০টায় নগরীর চট্টেশ্বরী কালী মন্দির, নন্দনকানন লোকনাথ মন্দির, ইসকন মন্দির এবং সদরঘাট কালী মন্দির এবং এনায়েত বাজার কেদেনাথ তেওয়ারী কলোনী দুর্গা মন্দির পরিদর্শন শেষে কলোনীর সনাতন ধর্ম সংসদের উদ্যোগে সংসদের সভাপতি বাবুল ভট্টাচার্য্য এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মতবিনিময় শেষে জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সনাতন ধমাবলম্বী ভাই বোনেরা ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় ব্যাারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ উপমহাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ দেশ। সুদীর্ঘকাল থেকে বাংলাদেশের জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই একই সাথে মিলেমিশে বসবাস করে আসছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির মিল বন্ধন দেখে কিছু উগ্র মৌলবাদী গোষ্ঠী বিভিন্ন উস্কানিমূলক আচরণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। তারা জঙ্গিবাদের পাশাপাশি দেশে সাম্প্রদায়িক উষ্কানির মধ্যে দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে। তারই জলন্ত প্রমাণ বিগত কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া নাছির নগরের দত্ত পাড়ায় গৌর মন্দির ও হবিগঞ্জের মাধবপুরের মন্দির সহ হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ীতে ভাংচুর ও লুঠপাট চালিয়েছে। আমি সাম্প্রদায়িক এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জিরো টলারেন্স জানাচ্ছি।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সদস্য গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মো: জাফর উল্লাহ, এস কে পাল, সনাতন ধর্ম সংসদের প্রধান উপদেষ্টা মনিন্দ্র কুমার দে, মহদেব ঘোষ, বিপু ঘোষ বিলু, রতন আচার্য্য, সনাতন ধর্ম সংসদের সাধারণ সম্পাদক খোকন দত্ত, পন্ডিত কাঞ্চন ভট্টচার্য্য, শিবু প্রসাদ চৌধুরী, গোপাল ঘোষ, সঞ্জয় পালিত, অমিত কুমার বসু, সুজন বর্মণ, রাহুল দাশ, বিকাশ দাশ, অমিত মুহুরী, মাহমুদুল করিম, আনোয়ার হোসেন পলাশ, প্রমুখ।
