মিরসরাইয়ে বিএনপি নেতা গ্রেপ্তার

0

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক কমিশনার নিজাম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌরবাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। নিজাম উদ্দিন বারইয়ারহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের জামালপুর গ্রামের ইঞ্জিনিয়ার আবু বক্করের ২য় পুত্র।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, যুগ্ন আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, এডভোকেট খায়রুল ইসলাম বেলাল, নুরুল আবছার, নুরুল আবছার মিয়াজী, আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক ফকির আহাম্মদ, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম পারভেজ, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী ও মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.