আমৃত্যু সংগ্রামী ছিলেন ড.অজয় রায়

0

সিটিনিউজবিডি :  আমৃত্যু সংগ্রামী অজয় রায় এর মহাপ্রয়ানে জাতি সত্যিকার একজন দেশ প্রেমিক বাঙ্গালীকে হারালেন, তাঁর শূন্যতা দীর্ঘ সময় অপূরণীয় থাকবে, আজীবন স্বপ্নদ্রাষ্টা হিসেবে তিনি মনে প্রাণে অসম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য কাজ করে গেছেন, এবং সেই লক্ষ্যেই জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেশের সকল প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ব্যক্তি সংঠনের মধ্যে বৃহত্তর ঐক্য গে তোলার প্রচেষ্টা চালিয়েছেন, একই সাথে তিনি কলামিষ্ট, লেখক, রাজনীতিক এবং মানবতাবাদী আন্দোলনের নেতা ছিলেন, তাঁর জীবনচর্চা নূতন প্রজন্মকে স্বপ্ন দেখানোর জন্য অনুকরণীয় হয়ে থাকবেন । অজয় রায় এর শোক সভায় বক্তাগণ এসব বলেন ।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা সম্মিলিত সামাজিক আন্দোলন সভাপতি অজয় রায় এর এক শোক সভা সম্মিলিত সামাজিক আন্দোলন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ১২ নভেম্বর ২০১৬ খৃষ্টাব্দ বেলা ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব অডিটরিয়ামে এডভোকেট তুষার সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এডভোকেট কানু রাম শর্ম্মার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. সুকান্ত ভট্টাচার্য, রসায়ন বিভাগের শিক্ষক ড. প্রফেসর তাপসী ঘোষন রায়, চারুকলা ইনষ্টিটিউট এর শিক্ষক প্রফেসর ঢালী আল মামুন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. রতন কুমার রায, সাবেক সহ-সাধারণ সম্পাদক এড. আবু হানিফ, সামাজিক আন্দোলনের সাংস্কৃতিক সম্পাদক অলক দাশগুপ্ত।

শোক সভা প্রস্তুতি কমিটির সমন্বয়কারী অজিত কান্তি দাশ এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এড. মাহবুবুল ইসলাম, এড. সুমন ধর, সাংবাদিক হারাধন চৌধুরী, রফিকুল ইসলাম, এড. তরুণ কিশোর দেব, সন্তোষ চৌধুরী, মাহফুজুল হক মনি, রহুল আমিন, এড. যীশু কৃষ্ণ রক্ষিত, স্বপন সেন, নাজিম উদ্দীন, শেখর দত্ত, রেজাউল কবির, মফিজুর রহমান, শুভাশীষ শর্ম্মা, সাগর বিশ্বাস প্রমুখ।

, ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.