বিনোদন : বলিউড এবং হলিউডের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া মোটেই বিয়ে নিয়ে চিন্তিত নন। এখনই বিয়ে করবেন না বলে জানিয়েছেন তার মা ডা. মধু চোপড়া।
তিনি জানান, ‘প্রিয়াঙ্কার এমন মনোভাবের সঙ্গে আমি খুবই পরিচিত। আমিও ওকে বিয়ের কথা বলেছিলাম। কিন্তু ও আমাকে বোঝায় যে, ও এখন খুবই ভালো আছে, খুশিতে আছে। এরপর আমাকে জিজ্ঞাসা করে যে, আমি কি এই উত্তরে দুঃখ পেলাম। তখন আমি বলি, না। তখন ও বলে, তাহলে আমাকে এখন এসব বিষয় থেকে রেহাই দাও। তুমি পাশে থাকো, তাহলেই আমি সব চিন্তা থেকে মুক্তি পাবো।’
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড টেলিভিশন সিরিয়াল ’কোয়ান্টিকো’ মুক্তি পেয়েছে, যা জনপ্রিয়তা পেয়েছে। এখন তিনি ‘বেওয়াচ’ নিয়ে ব্যস্ত আছেন।
