সিটিনিউজবিডি : মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর চট্টগ্রামের কমান্ডার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম ইউসুফ আর নেই (ইন্নলিল্লাহি … রাজিউন)৷
ঢাকার ধানমন্ডির বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত ২টার দিকে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। অস্ট্রেলিয়ায় মেয়ের কাছে দীর্ঘদিন থাকার পর চলতি মাসের ৬ নভেম্বর তিনি দেশে ফিরেন।
অস্ট্রেলিয়া প্রবাসী তার দুই সন্তান দেশে ফেরার পর আগামী শুক্রবার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
