শালিকে উত্যক্ত করায় দুলাভাই গ্রেফতার

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে শালিকাকে ফেইজবুকে অশ্লীল ছবি, ম্যাসেজ দিয়ে এবং কলেজে যাওয়া আসার পথে উত্যক্ত করায় দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ।সীতাকু্ণ্ড থানা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ঘোড়ামারা জোড়ামতল এলাকার মানিক চন্দ্র দাসের পুত্র লিটন চন্দ্র দাস(২৮) দীর্ঘদিন ধরে কলেজ পড়ুয়া তার আপন শালী(১৯)কে পেইজ বুকে অশ্লীল ছবি পোস্ট দিয়ে উত্যক্ত করে আসছিল। এঘটনায় গতকাল বুধবার সকাল ১১টার সময় তার শালী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা(নং ১৮/১৬) করলে পুলিশ লিটন চন্দ্র দাস কে তার বাড়ী থেকে দুপুর ২টার সময় গ্রেফতার করে। সীতাকুন্ড থানার এসআই ও মামলার আইও সুজয় মজুমদার জানান, বিয়ের পর থেকে লিটন তার শালীকে বিভিন্ন ভাবে কুস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তার পরিপ্রেক্ষিতে গতকাল তার শালী বাদী হয়ে সীতকুণ্ড থানায় ১০ ধারায় মামলা দায়ের করলে বুধবার দুপুর ২টার সময় তাকে এলাকা থেকে গ্রেফতার করা ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.