মিরসরাইয়ে দরিদ্রও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

0

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অলিনগর এল.বি উচ্চ বিদ্যালয়ে যেখানেই থাকি হৃদয়ে অলিনগর সংগঠনের আয়োজনে সাবেক সংসদ সদস্য ওবায়দুল হক খোন্দকারের ২য় কন্যা ইয়াসমিন খোন্দকারের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দরিদ্রও মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক মাইনুল হকের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সফি আহম্মদের সভাপতিত্বে উদ্বোধন করেন আবুল কাশেম কালা মেম্বার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যেখানেই থাকি হৃদয়ে অলিনগরের পক্ষে সাহাব উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সকল শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটি ও সকল ছাত্র-ছাত্রী। এসময় ২২ জন দরিদ্র ও মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.