চবি’র ৫০ বছর পূর্ণ র‌্যালিতে সবাই বন্ধুত্বের বন্ধনে

0

সিটিনিউজবিডি : দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পথচলার ৫০ বছর পূর্ণ করলো। এ উপলক্ষে আয়োজিত দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিনে নগরীর বাদশা মিয়া সড়কে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে শোভাযাত্রা বের করা হয়।

আজ (১৮ নভেম্বর)  শুক্রবার বিকেল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে চারুকলা ইনস্টিটিউট থেকে যাত্রা শুরু করা শোভাযাত্রা। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিআরবিতে গিয়ে এ শোভাযাত্রা শেষ হয়।

র‌্যালিতে নারা রঙের টি-শার্ট, বর্ণিল ফেস্টুন,ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নানা স্লোগানে ব্যানার নিয়ে অংশ গ্রহন করেন।র‌্যালিতে চবির শিক্ষকসহ সবাই মিলেছেন বন্ধুত্বের বন্ধনে । অধিকাংশ শিক্ষক বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যানারে যোগ না দিয়ে নিজ নিজ ব্যাচের সঙ্গে অংশ নিয়ে আনন্দে মেতে উঠেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.