সিটিনিউজবিডিঃ চট্টগ্রাম মহানগরীর মাদারবাড়ি এলাকায় দেয়াল ধসে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারবাড়ি রেলগেটসংলগ্ন হোটেল বিরতির পাশে রেলওয়ের মালিকানাধীন ৫০ ফুট দীর্ঘ একটি দেয়াল ধসে পড়ে। এতে এক নারী নিহত হন, আহত হন আরো চারজন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. মাঈনুদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরও খবর
