সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীতে বুধবার (২৪ জুন) থেকে ব্যাটারিরিকশা চলাচল আবারও বন্ধ করার ঘোষণা দিয়েছে নগর পুলিশ ব্যাটারিরিকশা বের না করার জন্য চালক ও মালিকদের নির্দেশ দিয়েছে নগর পুলিশ।
রমজানের মধ্যে ব্যাটারি রিকশা বন্ধ হয়ে গেলে নগরীতে তীব্র যানবাহন সংকট সৃষ্টি হবে এবং এতে দুর্ভোগ চরম আকার ধারণ করবে বলে মনে করছেন সাধারণ নাগরিকরা।
নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাটারি চালিত রিকশা চলাচল সংক্রান্ত হাইকোর্টে দায়ের করা রিট পিটিশন ২২ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন।
এর ফলে নগরীতে ব্যাটারিরিকশা চলাচলে আর কোন বৈধতা থাকলনা। নগর পুলিশ রিকশা থেকে মোটর ও ব্যাটারি খুলে বিধি মোতাবেক নগরীতে চলাচলের নির্দেশ দিয়েছে। অন্যথায় ব্যাটারি রিকশা পেলে উচ্ছেদসহ আইনগত ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছে নগর পুলিশ।
চলতি বছরের গত ছয় মাসে কমপক্ষে চার দফা ব্যাটারিচালিত রিকশা বন্ধ করেছে নগর পুলিশ। সর্বশেষ গত ১৫ মে ব্যাটারিরিকশা উচ্ছেদ শুরু করেছিল পুলিশ। কিন্তু আইনি জটিলতা এবং রাজনৈতিক চাপে পুলিশকে বারবার পিছিয়ে আসতে হয়েছে।
