বিনোদন : তারকা পুত্র-কন্যাদের শোবিজে আগমনের ঘটনা নতুন খবর না। বলিউডে এবার দেখা যাবে অভিনেতা সুনীল শেঠির ছেলে আহান শেঠিকে।
টুইট বার্তায় এ খবর জানিয়েছেন পরিচালক করণ জোহর। তবে কি করণের হাত ধরেই ফিল্মে আসছেন আহান! শুরু হয়েছে জল্পনা। করণ নিজে অবশ্য জানিয়েছেন, তাঁর নয়, সাজিদ নাদিয়াদওয়ালার সিনেমায় দেখা যাবে আহানকে।
গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, তাঁর ডেবিউ হচ্ছে। সালমান খানের সঙ্গে তাঁর ফোটোশুটের পর সে জল্পনায় আরও হাওয়া লেগেছিল। গত বছর সুনীল শেঠিও বলে বসেন, “আহানের চলচ্চিত্রে নিয়ে আসা ব্যাপারে চিন্তা-ভাবনা করছেন সালমান। তবে তা হতে হতে হয়তো দু’তিন বছর সময় লাগবে।
ফিল্মের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন আহান। সুনীল বলেন, অভিনয় থেকে শুরু করে নাচ, নায়ক হতে গেলে যা প্রয়োজন সব সব কিছুই শিখছে আহান। আগামী বছরের মাঝামাঝি কোনও রোম্যান্টিক-অ্যাকশন ফিল্মে দেখা যাবে আহানকে। আর তা নিশ্চিত করলেন নির্মাতা করণ জোহর।
