বিনোদন : ক্যাটরিনা কাইফের ভক্তেরা জানতে চান, তাদের প্রিয় অভিনেত্রী কি নিয়ে ব্যস্ত? তাহলে জানিয়ে রাখি, এই বলিউড তারকা এখন মালদিভসে রয়েছেন। সঙ্গে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা।
অবাক হলেন? একটি ফ্যাশন ম্যাগাজিনের ব্রাইডাল এডিশনের জন্যই নায়িকা পাড়ি দিয়েছেন মালদিভসে। চুটিয়ে চলছে ফটোশুটের কাজ। আর সেখান থেকেই সন্ধ্যা বেলার শুটের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মণীশ।
এই ছবিতে একই ফ্রেমে ধরা দিয়েছেন মণীশ এবং ক্যাটরিনা কাইফ। যা সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
