সিটিনিউজবিডি : মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেছেন, জঙ্গিবাদ, অসামাজিক কর্মাকান্ডের বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে। ইসলামের নামে যারা সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে তাদের প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, আজকের সৎ, যোগ্য, মননশীল যুব সমাজ আগামী দিনে নেতৃত্ব দেবেন। তাই মুক্তিযুদ্ধের চেতনায় সকল যুব সমাজকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। কিছু কিছু অযৌক্তিক ব্যখ্যায় আকৃষ্ট হয়ে আমাদের তরুণেরা বিপদগামী হচ্ছে। উগ্রবাদী হয়ে ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা করছে, তরুণ ও যুবসমাজকে এসব থেকে দুরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা বীর বাঙালির অহংকার- এই স্লোগানকে সামনে রেখে বিপুল উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা’২০১৬। এই উপলক্ষে আজ বিকাল ৪টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা যুব স্কোয়ার্ড এর সাথে মতবিনিময় সভা নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ ও আহমেদুর রহমান সিদ্দিকী, মেলার অর্থ সচিব পান্টু লাল সাহা, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ ও মাহাবুবুল হক সুমন, এড. আনোয়ার হোসেন আজাদ, একরাম হোসেন, আনজুমান আরা আনজু, মাহাবুব আলম আজাদ, শাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহম্মদ, মাসুদ রেজা, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম মকবুল, আবদুল রহিম, বাবু রনজিৎ দে, এস.এম. সাঈদ সুমন, নুরুল আনোয়ার, শহিদুল ইসলাম শামীম, সালেহ আহম্মদ, আবদুর রাজ্জাক দুলার, আসহাব রসূল জাহেদ, প্রবীর দাশ তপু, মঈনুল ইসলাম রাজু, বি কে চন্দ্র, শেখ নাসির আহম্মদ, নাজমুল আহসান সাইফুল, সনত বড়–য়া, দেলোয়ার হোসেন দেলু, ইকবাল ইকরাম হোসেন চৌধুরী, শাহেদুল ইসলাম শাহেদ, মোঃ কফিল উদ্দিন, কাজল প্রিয় বড়–য়া, সাকিল হারুন, সাখাওয়াত হোসেন সাকু, মোজাম্মেল হোসেন নান্টু, আলমগীর আলম প্রমুখ।
