খেলাধুলা : মিষ্টার ফিনিশিয়ার খ্যাত বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় নাসির হোসেনের জন্মদিন আজ। তার এই শুভ জন্মদিনে সিটিনিউজবিডিডটকম এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৯১ সালে রংপুরে জন্মগ্রহন করেন তিনি। ২০১১ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় তার। তার দুই মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।
বাংলাদেশ জাতীয় দলে হয়ে ১৭টি টেস্ট ম্যাচ খেলে ৩৭.৩৪ গড়ে ৯৭১ রান করেছেন। যেখানে তিনি ৬টি অর্ধশত ও ১টি শতক। আর ৫৮ টি ওয়ানডে ম্যাচ খেলে ৩২.৩৫ গড়ে ১২৬২ রান করেছেন। যেখানে ৬টি অর্ধশত ও ১টি শতক রয়েছে। ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৮.৫০ গড়ে ৩৭০ রান করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে ব্যস্ত সময় পার করছেন। আসরটিতে ঢাকা ডায়নামাইটসের হয়ে লড়ছেন নাসির।
