আগ্রাবাদে যানজট-ফুটফাতে হকার ও মাদকের হাট

0

দিলীপ তালূকদার/গোলাম সরওয়ার : চট্টগ্রামের আগ্রাবাদের ব্যস্ততম এলাকা হচ্ছে অফিস পাড়া। ফুটপাত রয়েছে হকারদের দখলে। অনেকে ফুটপাতে জায়গা না পাওয়াতে পসরা নিয়ে বসেছেন ফুটপাত সংলগ্ন রাস্তায়। সিংগাপুর ব্যাংকক মার্কেটের সামনে সিএনজি ট্যাক্সি ও টেম্পুর অবৈধ পার্কিং গড়ে উঠেছে।

লাকী প্লাজা ও সাউথল্যান্ড মার্কেটের নিজস্ব কোন পার্কিংয়ের জায়গা না থাকায় সাস্তায় ক্রেতাদের গাড়ী পার্কিং কারনে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট ও জনজটে নাকাল নগরবাসী এই স্থানে দুর্ভোগ ও দুর্গতিতে পড়ছেন প্রতিদিন। চার রাস্তার মোড় হওয়াতে বাদামতলী নগরীর অন্যতম ব্যস্ততম মোড়ের মধ্যে একটি। লাকী প্লাজা ও সউথল্যান্ডের মার্কেটে আসা লোকদের গাড়ীর চাপ সামলাতেই হিমসিম খেতে হয় ট্রাফিক পুলিশকে। ব্যাংক, মার্কেট ও অফিস পাড়া হওয়ায় আগ্রাবাদ এলাকর প্রচুর লোক সমাগম হয়ে থাকে।

ছিনতাই হচ্ছে মোবাইল। যানজট এখন ন্যিদিনের চিত্র বাদামতলী মোড়। ২৭ নং ওয়ার্ড এর সবচেয়ে বড় সমস্যা যানজট। এছাড়া রয়েছে মাদকের ছড়াছড়ি। সিডিএ আববাসিক এলাকা,এক্সেস রোড,ছোটপুল ও বলিরপাড়া এলাকায় মাদকের হাট বসে। বখাটে ও মাস্তান ছাড়াও বহিরাগত মাস্তান এই ওয়ার্ডে এসে চাঁদাবাজীসহ নানা ধরনের অপরাধ চালাচ্ছে। পুলিশ বলছে, অপরাধীদের আটকে অভিযান চলছে।

ইতিমধ্যে অবৈধ অস্ত্রধারী সহ বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী আটক করা হয়েছে। বেপারীপড়ার বাসিন্দা সাংবাদিক গোলাম শরীফ টিটু জানান, জোয়ারের পানির সাথে এই ওয়ার্ডের বাসিন্দাদের বসবাস। মানুষের ভোগান্তির কোন শেষ নেই । এর অবসান হওয়া প্রয়োজন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.