আত্মহত্যা করেছে প্রীতি জিনতার ভাই

0

মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার চাচাতো ভাই নিতিন চৌহাণ। গতকাল শুক্রবার সকালে ভারতের সিমলার একটি রাস্তার পাশ থেকে গাড়ির ভেতরে থাকা অবস্থায় নিতিনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ।

নিতিনের গাড়ির ভিতর থেকে পুলিশ একটি পিস্তল এবং একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। ভারতীয় গণমাধ্যম বিজনেস অব সিনেমা এ খবর প্রকাশ করেছে।

স্ত্রীর সঙ্গে বছর দুই আগে সম্পর্ক ছিন্ন হয় নিতিনের। এ নিয়ে আদালতে মামলা চলছিল। শুক্রবার ছিল সেই মামলার শুনানি। নিতিনের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, স্ত্রী ও শ্বশুরবাড়ির চাপেই আত্মহত্যার পথ বেছে নেন নিতিন।

নিতিনের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে খাওয়ার পর ঘুমাতে যান নিতিন। কিছুক্ষণ পরে নিতিনকে ঘরে খুঁজে পাননি তার মা। সকালেও নিতিনকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রতিবেশীদের এক জন বাড়ি থেকে কিছুটা দূরে নিতিনের গাড়ি দেখতে পেয়ে খবর দেন। তদন্তে নেমে পুলিশ নিতিনের গাড়ি এবং বাড়ি থেকে দু’টি সুইসাইড নোট ও আরো দুটি পেপার উদ্ধার করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.