অপূর্ব নিজেই যখন লেখক !

0

বাবা নিজে লেখক ছিলেন। তার ইচ্ছা ছিল ছেলেও নাম করা লেখক হবে। তাই বাবার ইচ্ছা পূরণ করতেই অপূর্ব কাগজ কলম হাতে নেন। খুব কম সময়ে সারা দেশে ছড়িয়ে পড়ে লেখক অপূর্ব-র নাম।

পরবর্তীতে জানা যায় লেখাগুলো তার নিজের নয়। লেখাগুলো তার স্ত্রী চারুর। মূলত চারু খুব ভালো লিখতেন। ভালোবাসার বেড়াজালে ফেলে অপূর্ব তাকে বিবাহ করে। চারু লেখাগুলো পত্রিকায় পাঠাতে বল্লে চারু নামের জায়গায় অপূর্ব নিজের নাম বসিয়ে তা পাঠাতেন। অল্প দিনে খ্যাতি আসে অপূর্বের। বলা যায় চারুকে অনেকটা গৃহবন্ধি করে রাখে অপূর্ব।

এটি অপূর্বের বাস্তব জীবনের না হলেও ‘শব্দের শরীর’ নামক একটি নাটকে টগর নামের একটি চরিত্রে দেখা যাবে তাকে। আহসান হাবিবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশন নাটকটির শুটিং শেষ হয়েছে।

অপূর্ব ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, সাব্বির আহমেদ, রাহাদ খান, জাবেদুর রহমান, জাফিয়া হক, এস এম কাশেমসহ আরো অনেক।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, দীপু ভাই আমার দীর্ঘ দিনের পরিচিত। এর পূর্বে আমি তার অনেকগুলো কাজ করেছি। তিনি অনেক ভালো কাজ করেন। এই নাটকের গল্পটা অসাধারণ। বিশেষ করে আমার চরিত্রটা বেশ আলাদা। অভিনয় করতে গিয়েও বেশ মজা পেয়েছি। আশা করি- দর্শকরা একটু ভিন্নতা পাবে।

পরিচালক দীপু হাজরা বলেন, ‘আমি প্রায়ই চেষ্টা করি গল্পটা যাতে একটু ডিফারেন্ট হয়। এই নাটকের গল্পটা আসলেই একটু ডিফারেন্ট। সবাই বেশ ভালো অভিনয় করেছেন। মনে হয় কাজটি ভালোই হয়েছে।

খুব শিগশিরিই নাটকটি একটি বেরসকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.