আলোচনায় স্থান পাওয়া ‘আমি তোমার হতে চাই’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে। মুক্তির অপেক্ষায় থাকা অনন্য মামুন পরিচালিত সিনেমাটি ইতোমধ্যে বির্তকে বেশ নাম কুড়াতে সক্ষম হয়েছে। আর এ সিনেমায় অভিনয় করেছেন মডেল অভিনেত্রী দিপালী।
সিনেমায় তার বিপরীতে রয়েছেন নবাগত অভিনেতা সাঞ্জু জন। মুক্তির অপেক্ষায় থাকা নিজের এই ছবি প্রসঙ্গে দিপালী বললেন, ‘সুন্দর গল্পের,সুন্দর আয়োজনের ছবি ”আমি তোমার হতে চাই’। আমি ব্যক্তিগতভাবে ছবিটির কাজ করে তৃপ্ত।
দর্শকদের উপভোগ করার মতো সুন্দর একটি ছবি হয়েছে এটি। তার আশা সাঞ্জু জনের সঙ্গে করা কাজ দর্শকরা ভালভাবেই নিবে। এই ছবিটিতে দিপালী-সাঞ্জু ছাড়াও প্রধান দুটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিমকে।
আরো অভিনয় করেছেন ডন, মনিরা মিঠু, নাহিদ, মিশা সওদাগরসহ অনেকে। এ ছবির আইটেম গানে নেচেছেন বলিউডের আইটেম কন্যা রাখি সাওয়ান্ত। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনন্য মামুন-সোমেশ্বর অলি।
উল্লেখ্য, সিনেমা ছাড়াও গত মাসে কিশোরের গাওয়া একটি গানের মিউজিক ভিডিওতে দেখা যায় দিপালীকে। বেশ জনপ্রিয়তাও পায় গানটি।
