সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : কয়লা ভর্তি ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের চট্টগ্রামের পটিয়া উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় এক মোটর সাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। তার নাম মোঃ দেলোয়ার হোসেন (২৫)। সে উপজেলার কচুয়াই ইউনিয়নের বদিউল আলমের পুত্র। তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১২ টায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পরেই এলাকার লোকজন মহা সড়কে ব্যারিকেড দিয়ে কিছুক্ষন যান চলাচল বন্ধ করে দেয়। এসময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে অবশ্য পটিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতকানিয়ামুখী কয়লা ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-২৬৯৭) পটিয়া বিসিক শিল্প নগরী এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি টেম্পোকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো মোটর সাইকেলকে (ঢাকা মেট্রো হ-৩৩-৬৪৭৭) চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়েমুচড়ে যায়। এসময় দেলোয়ার আহত হলে এলাকার লোকজন রাস্তায় ব্যারিকেড দেয়। খবর পেয়ে পটিয়া থানার উপ-পরিদর্শক ইয়াছিন আরফাতসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং ট্রাকটি আটক করেন।
এ বিভাগের আরও খবর
