সিনেমার নাম ভেল্লা ইল্লা পাট্টাধারি, সংক্ষেপে ‘ভিআইপি’। এটি দক্ষিণী তারকা ধনুশ অভিনীত অত্যন্ত জনপ্রিয় তামিল চলচ্চিত্র। ২০১৪-এ মুক্তি পাওয়া এই ছবিটির সিক্যুয়াল তৈরির প্রস্তুতি আপাতত জোর কদমে শুরু হয়ে গিয়েছে।
সবচেয়ে বড় খবর, এই ছবিতে নাকি অভিনয় করবেন বলিউডের কাজল! শোনা যাচ্ছে, ‘ভিআইপি টু’-এর প্রধান চরিত্রে কাজ করার জন্য কাজলকে অনুরোধ করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও চুক্তি না হলেও শোনা গিয়েছে, ছবির গল্প নাকি পছন্দ হয়েছে কাজলের।
যদি এ ছবির জন্য তিনি রাজি হয়ে যান, তাহলে ১৯ বছর পর ফের কোনও তামিল ছবিতে দেখা যাবে কাজলকে। ১৯৯৭-এ মুক্তি পাওয়া ‘মিনসারা কানাভু’ ছিল কাজলের শেষ তামিল ছবি। আনন্দবাজার।
