ববি জিন্দালও

0

সিটি নিউজ বিডি ঃ- যুক্তরাজ্যের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর ববি জিন্দাল আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন চেয়েছেন। নিউ অরলিয়েন্সের কাছে গত বুধবার এক সমাবেশে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। ফলে জিন্দালই হলেন হোয়াইট হাউসে যাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি। অবশ্য বিষয়টি নিয়ে ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে তেমন উৎসাহ-উদ্দীপনা দেখা যায়নি। রিপাবলিকান রাজনীতিকদের মধ্যে জিন্দালসহ এ পর্যন্ত ১৩ জন প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আগ্রহ জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন জেব বুশ ও রিক পেরির মতো প্রভাবশালী রাজনীতিক।
পিটিআই ও এএফপি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.