সম্পর্কের ইতি টানছেন হিমেশ-কোমল

0

বিনোদন : ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন বলিউডের বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়া। কিন্তু সম্পর্কের এই টানাপোড়ন নিয়ে মুখ খোলেননি স্বামী–স্ত্রী কেউই। বিবাহ বিচ্ছেদ চাইছেন তারা।

হিমেশ জানিয়েছেন, এই সিদ্ধান্তে পরিবারের সবাইকে পাশে পেয়েছেন। বিবাহ বিচ্ছেদ হলেও দুই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না তিনি। হিমেশের সুরেই গলা মিলিয়েছেন কোমলও।

একে অপরকে এখনও শ্রদ্ধা করেন তারা। ছেলে শিবমও এখন দুজনের কাছেই থাকবে তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। কিন্তু, কেউই এই বিচ্ছেদের যথার্থ কারণ হিসেবে তেমন নির্দিষ্ট কোনো কথা বলেননি।

যদিও টিনসেল টাউনের খবরের বলা হয়, বেশ কয়েকদিন ধরেই আলাদা থাকছিলেন হিমেশ। অভিনেত্রী সোনিয়া কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল কয়েক বছর আগেই। যদিও, সেভাবে দানা বাঁধতে পারেনি এই গুজব। তবে, বলি পাড়ায় ফের খবর তৃতীয় ব্যক্তির আগমনেই চিড় ধরেছে হিমেশ–কোমলের ২২ বছরের অটুট সম্পর্কে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.