চট্টগ্রাম অফিস : প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্প্রতি বিমান ত্রুটির কারনে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের পূর্ব ষোল শহর ওমর আলী মাতব্বর লেইন মসজিদ-ই-আম্বিয়াতে গত ২ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটির কারনে দুর্ঘটনা থেকে আল্লাহর অশেষ রহমতে রক্ষা পাওয়ায়, মসজিদের মুসল্লী পরিচালনা পরিষদ ও মিলাদে অংশগ্রহনকারী এলাকাবাসী মসজিদের ইমামের নেতৃত্বে দুহাত তুলে মহান আল্লাহর দরবারে শোকরানা আদায় এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।
পৃথিবীর বিভিন্ন দেশের নির্যাতিত মুসলমানদের রক্ষার জন্য প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য দোয়া করা হয়। প্রধানমন্ত্রী দেশের মসজিদ, মাদ্রাসা ইত্যাদি রক্ষা, সংস্কার ও নির্মানে পদক্ষেপ গ্রহন ও রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহযোগীতা করায় প্রশংসা করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রীর অধিনস্থ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সরকারী অনুদান প্রাপ্ত মসজিদ-ই- আম্বিয়াকে নতুন খাল খননের অধিগ্রহন থেকে বাদ দিয়ে চড়ান্ত অনুমোদন দেওয়াকে মসজিদ রক্ষায় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা বলে অভিহিত ও সন্তোষ প্রকাশ করে মসজিদ-ই- আম্বিয়াকে কেয়ামত পর্যন্ত রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির মমতাজ উদ্দিন, হাজী বাদশা মিয়া, আব্দুল মন্নান, রোকন উদ্দিন, জসিম উদ্দিন রিপন, আব্দুর রহমান, শাহেদ, রফিক, কবির, নজরুল, জাহাঙ্গীর হোসেন প্রমুখ মুসল্লীগন।
দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম হুমায়ুন কবীর ও সহযোগীতায় ছিলেন মোয়াজ্জিন মিজান।
