বাস উল্টে নিহত ১০

0

সিটিনিউজবিডিঃ পাকিস্তানে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। শুক্রবার দেশটির খুজদার জেলার মহব্বত ফকির এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, বাসটি কিছু তীর্থযাত্রী নিয়ে করাচি থেকে শাহ নুরানী এলাকার একটি মাজারে যাচ্ছিল। কিন্তু দ্রুতগতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত ও ৩৮ জন আহত হয়।

উদ্ধারকারীরা নিহতদের লাশ ও আহতদের গোলাম কাদীর বেসামরিক হাসপাতালে পাঠায়। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের অনেকের অবস্থা গুরুতর। কয়েকজনকে করাচি হাসপাতালে পাঠানো হয়েছে। লাশগুলো তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.