চট্টগ্রামে সাবেক সাংসদের ভাগ্নে নিহত

0

সিটিনিউজবিডিঃ চট্টগ্রামে শুক্রবার রাত ১টার দিকে রাজধানীর কলাবাগান থানার মাত্র ৩০০ গজ পূর্বে সেন্ট্রাল রোড গলিতে একদল সন্ত্রাসীর ছোঁড়া গুলিতে মহানগর আ.লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসির ভাগ্নে ওবায়দুল হক মাথায় গুলিবিদ্ধ হন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মোটরসাইকেলযোগে একদল দুবৃর্ত্ত ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। ওবায়দুর রহমান চট্টগ্রাম আ.লীগ নেতা নুরুল ইসলাম বিএসসির আপন ভাগ্নে। রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটিতে মামার মালিকানাধীন সানোয়ারা গ্রুপের কোয়ালিটি আইসক্রিম অফিসের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন তিনি। ৫৭ নর্থ সার্কুলার রোডের ভুতের গলিতে ওবায়দুল হক বসবাস করতেন বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.