চট্টগ্রামে ভূয়া ডিবিসহ পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার

0

চট্টগ্রাম : কয়েক জন সন্ত্রাসী অস্ত্র শস্ত্র সহ ডিবি পুলিশ পরিচয়ে কোতোয়ালী থানাধীন রহমতগঞ্জ এলাকায় ডাকাতি, ছিনতাই ও অপহরণ করার প্রস্তুতিকালে গত বৃহস্পতিবার (৮ডিসেম্বর)সন্ধ্যা ০৭ টার সময় দুইজন ভূয়া ডিবিসহ পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে । গোপন সংবাদ এর ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার, সিএমপি (ডিবি-বন্দর ও পশ্চিম) জনাব মোঃ মারুফ হোসেন এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার, সিএমপি (ডিবি-পশ্চিম) জনাব উত্তম কুমার চক্রবর্তী’র নেতৃত্বে এসআই/শিবেন বিশ্বাস, এসআই/মোস্তাক আহমদ, এসআই/মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ কোতোয়ালী থানাধীন রহমতগঞ্জ এলাকায় অবস্থান করে সন্ত্রাসীদের গোয়েন্দা নজরদারীতে রাখেন।

সন্ধ্যা ০৭ টার সময় কোতোয়ালী থানাধীন কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ০১টি সাদা রংয়ের মাইক্রোবাস (যাহার রেজিঃ নং-অস্পষ্ট) হতে ৫/৬ জন লোক তড়িগড়ি করে পূর্ব দিকে দৌঁড়াইয়া পালানোর চেষ্টা করে। ঐ সময় অভিযানে নেতৃত্বে থাকা অফিসার ও ফোর্স সহ পালানোরত লোকদের মধ্যে ১) নন্দন দাশ @ বাবুল (৪৮), পিতা-পুলিন দাশ, সাং-দক্ষিণ বামন ডাঙ্গা, দক্ষিণ পাড়া সতীশ মহাজনের বাড়ী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ২) আরিফ মঈন উদ্দীন (৩৮), পিতা-সিরাজুর রহমান, মাতা-হাসিনা বেগম, সাং-ডিসি রোড, পশ্চিম বাকলিয়া, ভরা পুকুর পাড়, সফি গাজীর বাড়ী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে আটক করেন।

পরবর্তীতে উপস্থিত লোকজনের উপস্থিতিতে আটককৃত ব্যক্তিদ্বয়ের মধ্যে নন্দন দাশ @ বাবুল এর দেহ তল্লাশী করে ১) ০১টি দেশীয় তৈরি কাটা বন্দুক, ২) ০১ জোড়া হ্যান্ডকাপ ৩) পরিহিত প্যান্টের পকেট হতে ০৪ রাউন্ড কার্তুজ ৪) ০১টি ব্যাটন এবং আরিফ মঈন উদ্দীন এর দেহ তল্লাশী করিয়া ১) ০১টি প্রসেস সহ ৯ এম এম সদৃশ্য খেলনা পিস্তল, ২) ০১টি ওয়ার্লেস সেট ৩) ০১টি ব্যাগের মধ্যে ০২টি সিএমপি ডিবি পুলিশের জ্যাকেট, ০১টি পুলিশের ক্যাপ, ০১টি গামছা, ০১টি বাঁশি, ০১টি মলম, ০১টি ব্যাটন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা নিজেরা ভূয়া ডিবি পুলিশ বলে স্বীকার করে। প্রাথমিক তদন্তে আটককৃত দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে মহানগর এলাকায় ডাকাতি, অপহরণ ও ছিনতাইয়ের সহিত জড়িত মর্মে প্রতিয়মান। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর সহ আশপাশ থানায় একাধিক মামলা রহিয়াছে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলার রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.