সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে মানবাধিকার লংঘন কমে আসবে

0

সিটিনিউজবিডি :  আইন ও অধিকার সংস্থার সভায় বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে ক্রমে মানবাধিকার লংঘনের মত ঘটনা কমে আসবে। মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষের অধিকার নিশ্চিত করতে পারলে বৈষম্য যেমন কমে আসবে তেমনি শান্তিও ফিরে আসবে।

শনিবার (১০ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও অধিকার সংস্থা আয়োজিত নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভায় ল্যাণ্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র সম্পাদক সৈয়দ উমর ফারুকের সভাপতিত্বে এবং সংস্থার সভাপতি রোটারিয়ান এডভোকেট উত্তম দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক শুকলাল দাশ। তিনি বলেন, এই প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকেই মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। আজ দেশে-বিদেশে যেভাবে মানুষ লাঞ্চিত, নির্যাতিত হচ্ছে তা প্রতিরোধে সকল বিবেকবান মানুষকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট তুষার সিংহ হাজারী, এডভোকেট দিদারুল আলম চৌধুরী, এডভোকেট জিয়া হাবীব আহসান, এডভোকেট দুদাল দেবনাথ, রোটারিয়ান মো. রেজাউর রহমান পারভেজ, রোটারিয়ান কামরুল মোর্শেদ তমাল, বিশিষ্ট সমাজকর্মী অভিজিৎ রায় পুলক, সুমন দে, এডভোকেট রাশেদ খান মেনন, মানিক কান্তি সেন, রোটারিয়ান মোহাম্মদ হোসেন, রোটারিয়ান মোহাম্মদ সোহাগ রানা, মো. শাহজাহান, মো. রকি উদ্দিন, তপন চক্রবর্তী, রবিউল ইসলাম, সাজু দাশ, মো. নজরুল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে সৈয়দ উমর ফারুক বলেন, যেসব দেশ মানবতা রক্ষার কথা বেশি বলে মূলত তারাই মানবতা লংঘন করে বেশি। শান্তিতে নোবেল পাওয়া মায়ানমার নেত্রী সূচির সামনে রোহিঙ্গা জনগোষ্ঠী চরমভাবে নির্যাতিত হলেও তিনি উচ্চবাচ্য না করায় মানবতা সবচেয়ে বেশি লংঘিত হচ্ছে বার্মার রাখাইন প্রদেশে। এছাড়া মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে শিশু ও নারী নির্যাতন যেভাবে বেড়ে গেছে তা অবশ্যই প্রতিরোধে সরকার ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। আলোচনা সভার পূর্বে জামালখান প্রেস ক্লাবের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.