বিনোদন : বলিউডের সুপারস্টার আমির খানের নতুন ছবি ‘দঙ্গল’। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলারসহ বেশ কয়েকটি গানও। সিনেমায় আরো দেখা যাবে মহাবীরের দুই মেয়ে গীতা ও ববিতার কাহিনী।
সম্প্রতি এ ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের জন্য। আর সেখানেই রজনীকান্তকে ছবিটির তামিল ভাষার সংস্করণে কণ্ঠ দেয়ার অনুরোধ করেন আমির। তবে আমিরের এ প্রস্তাব বিনয়ের সঙ্গেই ফিরিয়ে দিয়েছেন শিবাজী তারকা রজনীকান্ত। এ মুহূর্তে তার পক্ষে এই কাজটি করা সম্ভব নয় বলে জানান তিনি।
প্রসঙ্গত, ছবিটিতে আমিরের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় সিরিয়াল টিভি তারকা সাক্ষি তানওয়ার। আর মহাবীর ফোগাত সিংয়ের দুই মেয়ের চরিত্রে আছেন ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। ২৩ ডিসেম্বর রুপালি পর্দায় মুক্তি দেয়া হবে ‘দঙ্গল’।
