সিটিনিউজবিডি : আমির ভান্ডার শাহী দরবার শরীফ কমপ্লেক্স, জমাতে হিজবে রসূল (দঃ) বাংলাদেশ ও আলকরণ আহমদিয়া হাসিমিয়া ইসমাঈলিয়া সুন্নিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) এর বর্ণাঢ্য জশনে জুলুছে হাজার হাজার সুন্নি জনতার ঢল নামে।
গত ১০ ডিসেম্বর শনিবার সকাল থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে আগত নবী প্রেমিক সুন্নি জনতা ঐতিহাসিক জশনে জুলুছে অংশ নিতে আলকরণ সুন্নিয়া মাদ্রাসায় জমায়েত হতে থাকেন। সেখানে থেকে বাদে জোহর সহস্রধিক নবী প্রেমিকদের সাথে নিয়ে আমির ভান্ডার শাহী দরবার শরীফের পীর আল্লামা আলহাজ্ব ডঃ সৈয়দ মুহাম্মদ খায়রুল বশর শাহ আল আমিরীর নেতৃতে বিশাল জশনে জুলুছ বের হয় ।
উক্ত জুলুছটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলকরনস্থ ড্রীমল্যান্ড কমিউনিটি সেন্টারে এসে জামায়েত হয়। এতে জশনে জুলুছ এন্তেজামিয়া কমিটির আহবায়ক ও আলকরণ সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সম্পাদক শাহজাদা মুহাম্মদ ইসমাঈল আল আমিরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহ্ফিলে দেশের প্রখ্যাত ওলামায়েকেরামগণ সারগর্ভ বক্তব্য রাখেন।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম কুতুবউদ্দিন আল আমিরী, মাওলানা সৈয়দ ফরিদুল আবছার আল আমিরী, এস.এম করিমুল মোস্তফা আল আমিরী, মাইজভান্ডার শাহী দরবার শরীফ জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা ফোরকানী, এস.এম. শামুন রশিদ আল আমিরী, এস.এম ফখরুদ্দীন আল আমিরী, এস.এম মামুন রশিদ আল আমিরী, নগর বাইশ মহল্লার সভাপতি ইউছুফ সর্দার, মুশকিল কোশা আল আমিরী, শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর ইসমাঈল বালি, কাউন্সিলর বেবি দোভাষ, অধ্যাপক্ষ শহিদুল হক হোসাইনি, আলহাজ্ব এম, এ, আলী নোমান, আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, আলহাজ্ব মোহাম্মদ সেলিম নবী, আলহাজ ইকবাল কবির, আলহাজ্ব কুতুব উদ্দীন (সেকান্দর) আল আমিরী, মাওলানা জমির উদ্দীন প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, নবী প্রেমেই খোদা প্রাপ্তির পূর্বশর্ত। মহানবী (দঃ) কে যে যত বেশী মহব্বত করেছে সেই ততবেশী সফলতা অর্জন করেছে। এতে মিলাদ কিয়াম শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন আমির ভান্ডার শাহী দরবার শরীফের পীর আল্লামা আলহাজ্ব ডঃ সৈয়দ মুহাম্মদ খায়রুল বশর শাহ আল আমিরী। মাহফিল শেষে সকলের মাঝে তবারুক পরিবেশন করা হয় ।
