দীপিকাকে চুমু খাবেন না শাহিদ

0

বিনোদন : সঞ্জয় লীলা বনসালির আগামী সিনেমা ‘পদ্মাবতী’তেও দেখা যাবে শাহিদ কাপুর এবং দীপিকা পাডুকোনকে। কিন্তু শাহিদ নাকি নিজেই বনসালির সাথে একটা ব্যাপারে কথা বলেছেন। স্ত্রী মীরা রাজপুত ঘনিষ্ঠ দৃশ্যগুলো কিভাবে নেবেন এই ব্যাপারে নিশ্চিত নন বলেই সিনেমাতে এরকম কোন কিছু করেননি তিনি।

ইন্ডিয়া টুডে জানায়, পারিবারিক জীবনের কথা ভেবেই নাকি শাহিদ এই সিদ্ধান্ত নিয়েছেন।

এব্যাপারে শাহিদ-এর ঘনিষ্ঠ এক সূত্র জানায়, “যদিও শাহিদ-দীপিকা সিনেমাতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, তাদের মধ্যে ঘনিষ্ঠ কোনো দৃশ্য থাকবে না। ব্যক্তিগত জীবনে থিতু হওয়া শাহিদ এরকম দৃশ্য করতে স্বস্তি বোধ করছে না কারণ মীরা এটা নিয়ে কী ভাববে সেই ব্যাপারে তিনি নিশ্চিত নন। বানসালি এবং শাহিদ-এর মাঝে কথা হয়েছিল এই ব্যাপারে।”

এদিকে দীপিকার প্রেমিক রানভির সিং কিন্তু পর্দায় অন্যদের সাথে চুটিয়ে প্রেমের দৃশ্যে অভিনয় করছেন। সদ্যই মুক্তি পাওয়া ‘বেফিকরে’ সিনেমাতে ভানি কাপুরের সাথে তাকে অনেক চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে।
‘পদ্মাবতী’তে প্রথমবারের মতো খলনায়ক চরিত্রে দেখা যাবে রানভির সিংকে। আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করবেন তিনি। রানি পদ্মাবতীর চরিত্রে দেখা যাবে দীপিকাকে। বিশেষ একটি গানের দৃশ্যে থাকতে পারেন ঐশ্বরিয়া রাই বচ্চনও।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.