রান্নাঘর, জেসমিন : গাজর তো সব সময়ই আমরা খেয়ে থাকি। কিন্তু গাজরের হালুয়া সহজেই হাতের কাছে পাই না? তাই চাইলেই ঝটপট তৈরি করে ফেলতে পারেন গাজরের সুস্বাদু হালুয়া।
উপকরণসমূহ : গাজর-দেড় কেজি, দুধ- ২ লিটার, চিনি- দুই কাপ, এলাচ- ৩/৪ টা, কাজুবাদাম- ১০-১২টা,দারচিনি- ২/৩ টা, ঘি- ৩-৪ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : প্রথমে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। পরিমাণ অনুযায়ী গাজর দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে হবে। মিডিয়ম আঁচে চুলায় নাড়তে হবে যতক্ষণ না গাজর নরম হয়। এবার চিনি, দারচিনি, এলাচ দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে যতক্ষণ না দুধ শুকিয়ে আসে। দুধ শুকিয়ে আসলে অল্প আঁচে ঘি দিয়ে ২/১ বার নেড়ে দিতে হবে। এরপর হালুয়া পাত্রের সাইডে যখন আর লাগবেনা আর সোনালি বাদামি রং হবে তখন নামিয়ে একটুখানি কাজু বাদাম কুচি করে উপরে ছিটিয়ে দিন। ব্যাস ঝটপট তৈরি হয়ে যাবে পছন্দের খাবার গাজরের হালুয়া
