আলোচনার মাধ্যমে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে : ডা. শাহাদাত

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনার মাধ্যমে এ দেশের মুক্তিকামী জনতা মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পড়েছিল। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। বিএনপি মুক্তিযোদ্ধের সংগঠকের দল। তাই আমরাই বলতে পারি বিএনপি মুক্তিযোদ্ধের পক্ষের দল।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, বিএনপির চেয়ারপার্সেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনে যে রূপরেখা দিয়েছে তাতে রাষ্ট্রপ্রতির উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কারণ দেশের গণতন্ত্র আজ প্রধান মন্ত্রীর শেখ হাসিনার শিকলে বন্ধী। গণতন্ত্রের পথ রুদ্ধ হয়ে গেছে। আলোচনার মাধ্যমে দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।
তিনি আজ ১২ ই ডিসেম্বর বিকাল ৪ টার সময় দলীয় কার্যালয় নাসিমন ভবনে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।
তিনি মহান বিজয় দিবস উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি ঘোষনা দেন। কর্মসূচির মধ্যে ১৪ ই ডিসেম্বর বিকাল ৩ ঘটিকার সময় বিজয় দিবসের কর্মসূচির শুভ উদ্ভোধন ৫ ঘটিকার সময় শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ১৫ ই ডিসেম্বর বিকাল ৩ টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং ১৬ ই ডিসেম্বর সকাল ১০ ঘটিকার সময় বর্ণাঢ্য বিজয় র‌্যালীর কর্মসূচি ঘোষনা দেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধরণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এ সৈরাচার সরকারের কবল থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই স্বাধীনতার ঘোষক। মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচিতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, সাবেক কমিশনার সামশুল আলম, এম.এ. আজিজ, মোহাম্মদ আলী, এস.এম.সাইফুল আলম, শেখ নুরুল্লাহ বাহার, কাজী বেলাল উদ্দিন, ফরিদ আহমেদ বিএ, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, আশরাফ চৌধুরী, সবুক্তগীন ছিদ্দিকী মুক্কি, জাহাঙ্গীর আলম দুলাল, ইকবাল চৌধুরী, আনোয়ার হোসেন লিপু, মনোয়ারা বেগম মনি, আব্দুল মান্নান, শামসুল আলম, কাউন্সিলর আবুল হাশেম, মোশারফ হোসেন ডিপটি, হুমায়ুন চৌধুরী, শাহেদ বক্স, মোঃ সালা উদ্দিন, কাজী শামসু, ছাবের আহমদ, শরফরাজ কাদের রাসেল, মোঃ মহসিন, বাবু টিংকু দাশ, কামরুল ইসলাম, গাজী মোঃ সিরাজ উল্লাহ, বেলায়েত হোসেন বুলু, জেলি চৌধুরী, ওয়ার্ড বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী নবাব খান, মনজুরুল আলম মঞ্জু, এস.এম জি আকবর, জাহিদুল হাসান, সৈয়দ শিহাব উদ্দিন আলম, জসিম উদ্দিন জিয়া, হাজী বাবুল হক, মোস্তফা কামাল, হাজী মোঃ তৈয়ব, মঞ্জুর রহমান চৌধুরী, আলী আব্বাস খান, মোঃ সেকান্দর, আলাউদ্দিন আলী নুর, আকতার খান, কাউন্সিলর হাজী ইসমাইল বালি, হাজী মোঃ বেলাল হোসেন, আশরাফ উদ্দিন, সাইফুর রহমন শপথ, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.