সিটিনিউজবিডি : নগরীর জিইসি কনভেনশন সেন্টারে ৮ম ফার্নিচার মেলা শেষ হয়েছে। সমাপনী দিনে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার অব কর্মাস এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, ফার্নিচার শিল্প বিকাশে এই ধরনের মেলার প্রয়োজন রয়েছে। আমদানি নির্ভর ফার্নিচার শিল্পকে রপ্তানিমুখী করতে ফানির্চার শিল্প মালিক সমিতিকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। দেশীয় শিল্প বিকাশে উদ্যোক্তাদের অধিক পরিমাণে কর্মশালা, প্রয়োজনীয় ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করে এই শিল্পকে আরও বিকশিত করা যায়। তিনি ফার্নিচার মালিক সমিতিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আজ বিকাল ৩টায় জিইসি কনভেশন সেন্টার চত্বরে ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি এস এম নূর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন ফার্নিচার শিল্প মালিক সমিতির নেতা মাকসুদুর রহমান, আজম খান, এম নাছের, হাজী জসিম উদ্দিন, মো: আল ইকবাল, এ এস এম ইফতেখার উদ্দিন, চিটাগাং ইভেন্টস এর চেয়ারম্যান মো: সাহাব উদ্দিন, জি ই সি কনভেনশন সেন্টারের জিএম মো: শামীম, চিটাগাং ইভেন্টস এর সিও সানজিদা সাবরিনা ইমা, এ্যাসিসটেন্ট আয়েশা খাতুন, চীফ কো-অডিনেটর মঞ্জুর রায়হান, একাউন্টস এক্সিকিউটিভ ইফফাত জাহান মুন, কর্মকর্তা মো: রাসেল, অভি বড়–য়া, মো: ইরফান, মেহেদী হাসান প্রমুখ। সম্মাননা প্রদান অনুষ্ঠানে ব্রাদার্স ফার্নিচারকে সেরা ফার্নিচারের পুরস্কার এবং শৈল্পিক ফার্নিচারকে মেলায় সেরা ডিসপ্লে জন্য পদক দেওয়া হয়।
মেলা সূত্রে জানা যায়, মেলায় সর্বমোট ৫০ কোটি টাকার উপরে বিক্রি হয়েছে এবং আরও ২০কোটি টাকার অর্ডার পাওয়া গেছে। সর্বোচ্চ বিক্রি করেছেন লাক্সারী ফার্নিচার ৯০ লাখ টাকা, এথেনাস ফার্নিচার ৮৫ লাখ টাকা, ভি.আই.পি ফার্নিচার ৫০ লাখ টাকা, শৈল্পিক ফার্নিচার ৩০ লাখ টাকা, ফ্রিডম ফার্নিসার ৬০ লাখ টাকা, জেএমজি ফার্নিচার ৪০ লাখ টাকা, লেগাসি ফার্নিচার ৪০ লাখ টাকা, ভেনাস ফার্নিচার ৪৫ লাখ টাকা বিক্রি করেছেন বলেন ফার্নিচার কোম্পানীর কর্ণধাররা জানান। মেলার উদ্দেশ্য সফল হয়েছে বলে জানান ৮ম চট্টগ্রাম ফার্নিচার মেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান।
বছরের একটি সময়ে নিজেদের তৈরি সেরা ডিজাইনগুলো একই ছাদের নিচে সবাইকে প্রর্দশন করায় মেলার উদ্দেশ্য। তিনি জানান এ ধরনের মেলায় আগত দর্শনার্থীরা তাদের পছন্দের ফার্নিচার দেখে পরবর্তীতে নগরীতে অবস্থানরত ফার্নিচার শো-রুমে গিয়ে পছন্দমত কিনেন। তিনি মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।
