সিটিনিউজবিডি : চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সরকারি কর্মকর্তা, কর্মচারীদের বেতন বৃদ্ধির সরকারের হটকারী সিদ্ধান্তের কারণে দেশের সাধারণ শ্রমিক সমাজ আজ দুর্বিসহ জীবন-যাপন করছে।
তিনি বলেন, সরকারের মন্ত্রী, এম.পি, সরকারী কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করে দেশের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাকে অস্থির করে তুলেছে। দ্রব্যমূল্য, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় সহ দৈনন্দিন জীবনযাপনে পরিবার-পরিজন নিয়ে চলা এখন তাদের দায় হয়ে পড়েছে। সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করলেও সাধারণ শ্রমিক শ্রেণীর জন্য নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা করেন নি। এতেকরে বিভিন্ন সেক্টরে কর্মরত শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে কষ্টকর জীবন অতিবাহিত করছে। তিনি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি শ্রমিকদের জন্য নতুন করে বেতন কাঠামো ঘোষণা ও কার্যকর করার দাবী জানান।
অাজ ১৪ ডিসেম্বর বুধবার বিকেলে জাতীয়তাবাদী হোটেল রেস্টুরেন্ট শ্রমিক দলের এক শ্রমিক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী হোটেল রেস্টুরেন্ট শ্রমিক দলের আহ্বায়ক ছায়েদুল হক ছাদুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শামসুল আলম, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি এস.এম. আজিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা মঞ্জুর আলম মঞ্জু, সাবেক কাউন্সিলর হাজী মো: তৈয়ব, মো: ইদ্রিস আলী, নগর যুবদল নেতা ছাইফুর রহমান শপথ, মো: জসিম উদ্দিন, শ্রমিক দল নেতা আবু বক্কর ছিদ্দিকী, মো: জসিম, মো: আনোয়ার, দেলোয়ার হোসেন ভূঁইয়া, আবদুল মান্নান, আবদুস সাত্তার মুন্সি, আবুল কাশেম, এস.এম. জামাল উদ্দিন, মো: খোকন, আবুল কালাম, মিজানুর রহমান রাজু, আনোয়ার হোসেন, মো: মুরাদ প্রমুখ নেতৃবৃন্দ।