বশির আল মামুন, চকরিয়া : কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চকরিয়া পৌরসভা, সুরাজপুর-মানিকপুর, কাকারা, লক্ষ্যারচর ও চিরিংগা ইউনিয়ন নিয়ে গঠিত ৭নং ওয়ার্ড থেকে টিউবওয়েল প্রতীক নিয়ে সাধারণ আসনে সদস্য পদপ্রার্থী লায়ন আবদুর রহিম গত মঙ্গলবার দুপুরে চকরিয়া প্রেস ক্লাব মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করাছেন।
মতবিনিময়কালে তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হলে তিনি অত্র ওয়ার্ডের শিক্ষা,কৃষি, চিকিৎসা, বেকারত্ব দূরি করণে কর্মসংস্থান সৃষ্টি, নারী অধিকার, ইউপি সদস্যদের জন্য কল্যাণ তহবিল গঠন, মাতামুহুরী নদী ভাঙ্গন রোধ, কৃষকদের চাষাবাদে উন্নত যন্ত্রপাতি ও বীজের সুবিধা, চিংড়ি চাষীদের পর্যাপ্ত নিরাপত্তা ও প্রশিক্ষণ, গ্রামীণ অবকাঠামো ও রাস্তা-ঘাটের উন্নয়ন, সর্বক্ষেত্রে দূনীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করণসহ এলাকার উন্নয়নের বিভিন্ন চিত্র ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
সদস্য পদপ্রার্থী লায়ন আবদুর রহিম আরো বলেন, এই নির্বাচনকে বর্তমান সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধ পরিকর। জনপ্রতিনিধিরা তাদের স্ব স্ব ভোটাধিকার যোগ্য প্রার্থীদের পক্ষে প্রয়োগের মাধ্যমে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও জবাবদিহিতা মূলক জেলা পরিষদ গঠন করতে সহায়ক হবেন। ৭নং ওয়াডের্র জনপ্রতনিধিদের ভোটে নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদী । কারণ তার ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখানে রয়েছে প্রথম শ্রেণির পৌরসভা ও শহর কেন্দ্রীক ইউনিয়ন। ৭নং ওয়ার্ডের কমিউনীটি ক্লিনিক সমূহকে ১০শয্যায় হাসপাতালে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু কিছু জায়গায় জনপ্রতিনিধিরা বেশী চাপে রয়েছে। কারো না কারো আত্মীয়রা প্রার্থী হওয়ার কারণে সাধারণ জনপ্রতিনিধিদের উপর নজরদারী থাকায় অনেক ভোটার কথা বলতে বা তার সাথে দেখার করার জন্য গড়িমসি করতে দেখা দিলেও আশারাখি তার পক্ষে রায় আসবে। তিনি অতীতে অনেক সামাজিক উন্নয়ন মুলক কাজে অংশ নিয়েছেন। মানবাধিকার সংগঠনের সাথে থেকে মানবতার পক্ষে বলিষ্ট ভূমিকা রাখাসহ সরকারকে গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করেছেন। দেশ ও মানব সেবার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, এলাকায় উন্নয়ন কাজের সুনামের কারণে তার জন্মভূমির জনগণের আন্তরিকতাপূর্ণ দোয়া তার সাথে রয়েছে।
এ সময় চকরিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সদস্য প্রার্থী লায়ন আবদুর রহিম চকরিয়া উপজেলার দক্ষিণ সুরাজপুর গ্রামের আলহাজ¦ আহমদ কবিরের জ্যৈষ্ঠ পুত্র। তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ^বিদ্যালয় বিএ (সম্মান) এমএ ডিগ্রী অর্জন করেন ও জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম আইন কলেজ হতে এলএলবি ডিগ্রী সম্পন্ন করেন।
