বিনোদন : প্রথমবারের মতো বৈশাখী টিভিতে শুরু হয়েছে বিডিং শো ‘স্বপ্ন সদাই’। এ অনুষ্ঠানে সরাসরি এসএমএস ও ফোনকলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিভিন্ন পণ্য জিতে নেয়ার সুযোগ রয়েছে।
প্রতিটি পণ্যের প্যাকেজে থাকবে ৭ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকার পণ্য। যা একটিমাত্র সঠিক এসএমএসের মাধ্যমে জিতে নেয়া সম্ভব।
প্রতি পর্বে একজন সেলিব্রেটি গেস্টের হাত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিডিং এর পাশাপাশি সেলিব্রেটির সাথে আলাপচারিতা অনুষ্ঠানে ভিন্নমাত্রার বিনোদন পান দর্শকরা।
অনুষ্ঠানটির এ পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী নওশীন। শ্রাবণ্য তোহিদার উপস্থাপনায়, এস আর রুমেল ও এস আলী সোহেলের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আগামীকাল বৃহস্পতিবার রাত ১১টায়, বৈশাখী টেলিভিশনে।
