ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত মূখ্য ভূমিকা রাখবে-পলক
সিটিনিউজবিডি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শ্রম নির্ভর অর্থনীতিকে প্রযুক্তি নির্ভর অর্থনীতিতে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন দিয়েছেন। আগামী ৫ বছরে বিশ লক্ষ লোকের কর্মসংস্থান হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত মূখ্য ভূমিকা রাখবে।
তিনি আজ চট্টগ্রাম বিজয় মেলা পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানে আবুল মনছুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, আজ থেকে আট বছর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি-নির্ভর ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যে যুগান্তকারী ঘোষণা দিয়েছিলেন, সেই ষোঘণার বাস্তবতা দৃশ্যমান। একটি ঘোষণা কিভাবে একটি জাতিকে স্বপ্ন দেখিয়ে অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারে, জাতিকে একাত্ম করতে পারে, বিশ্ব দরবারে জাতিকে সম্মানিত করতে পারে, তারই প্রতিচ্ছবি আজ সর্বত্র। আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রগতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার আধুনিক প্রযুক্তি-জ্ঞানসমৃদ্ধ দিক-নির্দেশনার জন্যই। বাংলাদেশ আজ বিশ্বের কাছে প্রযুক্তি ও প্রগতির অন্যতম উদাহরণ।
প্রতিমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধেু অবস্থান নেওয়ার জন্য সকলকে আহ্বান জানন, প্রযুক্তির সাথে প্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ।
বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এ. বি এম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুম আহমেদ, সিএমপি কমিশনার ইকবাল বাহার বক্তৃতা করেন।
