অনলাইন ডেস্ক : ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে অভিযানে চালাই ভ্রাম্যমান আদালত। ডায়াবেটিক হাসপাতেলের ভিতরে ব্যক্তি মালিকানাধীন একটি ফার্মেসি থেকে ৫০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুলকার নাইন কবির এ আদালত পরিচালনা করেন। এ সময় ঝিনাইদহে দায়িত্ব থাকা ওষুধ তত্ত্বাবধায়ক সাবেরা তাবাসসুম ওয়াহিদা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুলকার নাইন কবির জানান, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও ওষুদের নামে ফুড সাপ্লিমেন্ট বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ঝিানইদহ ডায়াবেটিক হাসপাতালে অভিযান চালানো হয়। হাসপাতালের ভিতরে খন্দকার গোলাম কাদীর ফার্মেসি থেকে মেয়াদোত্তির্ণ ও বিভিন্ন ধরনের ওষুধ জন্দ করা হয়। সেইসঙ্গে ফার্মেসির মালিক আবু বকরকে ১৫ হাজার টাকা জরিমান করা হয়।
