বিনোদন : আর মাত্র কয়েকটা দিন। আগামী ২৭ ডিসেম্বর ৫১ বছরে পা দেবেন সলমন খান। আর ঠিক সে দিনই ভক্তদের একটা বড় ‘সারপ্রাইজ’ দিতে চলেছেন তিনি। এক সপ্তাহ বাদে অভিনেতা সালমান খান ৫১ বছরে পা রাখবেন। তবে জন্মদিন উপলক্ষ্যে কোন বিষয়ে চমকে দেয়া তথ্য দিবেন, তা কিন্তু খুলে বলেন নি প্রভাবশীল এই খান অভিনেতা। টুইট বার্তায় তিনি লিখেছেন, সবাই তৈরি থাকুন। আসছে খুব বড় চমক। জন্মদিনের চমক।
বলিউড গণমাধ্যমে ইতোমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, বিয়ের আয়োজনের ঘোষণা দিতে পারেন সালমান! স্পষ্ট উত্তর না মিললেও জোর জল্পনা, রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়ার সঙ্গে বিয়ের ঘোষণা আসতে পারে সালমানের কাছ থেকে। কারণ এই বছরেই বিয়ের শুভ কাজটি সেরে ফেলার ঘোষণা দিয়েছিলেন তিনি।
অন্যদিকে হিন্দুস্তান টাইমস বলছে, তার আসন্ন সিনেমা ‘টিউবলাইট’র ট্রেলার প্রকাশ করবেন সালমান। এ সিনেমায় এখন তিনি ব্যস্ত সময় পার করছেন। তার সঙ্গে আরো আছেন সোহেল খান, চিনা অভিনেত্রী ঝু ঝু। উল্লেখ্য, কবীর খানের সঙ্গে তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন সালমান।
