নোট বাতিলের পথে পাকিস্তান

0

অনলাইন ডেক্স : প্রথমে ভারতে নোট বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর নোট বাতিলের উদ্যোগ নেয় ভেনেজুয়েলা সরকার। আর এবার নোট বাতিলের চিন্তাভাবনা করছে পাকিস্তান।

সম্প্রতি কালো টাকা রুখতে পাক সেনেটে পাঁচ হাজার রুপির নোট বাতিলের প্রস্তাব করেন পাকিস্তান মুসলিম লিগের উসমান সাইফ উল্লাহ খান।

একাধিকবার বড় অর্থমূল্যের জালনোট ধরা পড়েছে পাকিস্তানে। দেশটির অর্থনীতিতে যে কালো টাকা জাঁকিয়ে বসেছে এ ব্যাপারে একমত দেশটির নীতি নির্ধারকরা। আর তাই এই প্রস্তাবে সমর্থন মিলেছে সংখ্যাগরিষ্ঠের।

কালো টাকার কারবার রুখে এই সিদ্ধান্ত যে দেশটির অর্থনীতি ও ব্যাংকিং সেবাকে চাঙ্গা করবে এমনটাই মত সকলের। সেইমতো নোট বাতিলের প্রস্তাব গৃহীত হয়েছে।

তবে নোট বাতিলের ফলে যে সংকটে পড়বেন সাধারণ মানুষ, তার মোকাবিলা কীভাবে করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.