সিটিনিউজবিডি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বাণিজ্যিক ব্যাংকের শাখা আগামী বৃহস্পতিবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার এক প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে সংশিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রজ্ঞাপনে উলেখ করা হয়।
