সিটিনিউজবিডি : আজ ২১ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় প্রধান বিচারপতি এস.কে. সিন্হা’র সাথে সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ, চট্টগ্রাম নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সার্কিট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ, চট্টগ্রাম’র আহ্বায়ক এডভোকেট আবুল হাশেম (সাবেক পিপি), সদস্য সচিব এডভোকেট শংকর প্রসাদ দে, প্রধান সমন্বয়কারী এডভোকেট মো: কাশেম কামাল।
গত ১ ডিসেম্বর সিলেট বার’র বার্ষিক ভোজে প্রধান বিচারপতি চট্টগ্রাম ও সিলেটে সার্কিট বেঞ্চ স্থাপনের ঘোষণা দেওয়ায় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
