সিটিনিউজবিডি : বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে দলের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আজ ২১ ডিসেম্বর বুধবার বিকেলে নগরীর মোমিন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। তিনি বলেন, লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এখনো অরক্ষিত রয়ে গেছে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও হানাহানির রাজনীতি দেশকে পেছনের দিকে টানছে। ইসলামী ফ্রন্ট রাজনীতির অঙ্গনে নীতি নৈতিকতা ও আর্দশ প্রতিষ্ঠায় ২৬ বছর ধরে সক্রিয় ভূমিকা রাখছে। অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী বলেন, মুষ্টিমেয় রাজাকার কুচক্রি ছাড়া বেশির ভাগ মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল। সুন্নি দরবারগুলো ছিল মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল। সুন্নি পীর, উলামা মাশায়েখ ও সুন্নি জনতা শুধু মুক্তিযুদ্ধের সপক্ষে ছিলেন না, তাঁরা স্বাধীনতার স্বপক্ষে গনজাগরণে বড় অবদান রাখেন।
চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উত্তর জেলা ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদক পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ।
তিনি বলেন, রাজনীতির অঙ্গনে আজ লুটেরা দুবৃর্ত্তদের জয় জয়কার। তোষামোদি দুর্নীতি, পদবাণিজ্য, মনোনয়ন বাণিজ্য এই হচ্ছে রাজনীতির দৃশ্যমান চিত্র। ্ইসলামী ফ্রন্ট রাজনৈতিক অঙ্গনে নীতি, সততা,সহিষ্ণুতা ও আর্দশ প্রতিষ্ঠা করতে চায়।
এতে আলোচনায় অংশ নেন মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা আমান উল্লাহ আমান সমরকন্দী, মুহাম্মদ কামাল পাশা চৌধুরী, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ আবদুল কাদের রুবেল, মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ, হাফেজ মুহাম্মদ শাহাদাত, মুহাম্মদ মহসিন, মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ জিয়া উদ্দিন রায়হান, মুহাম্মদ জাবেদ হোসাইন, মুহাম্মদ আবদুল কাইয়ুম ও মুহাম্মদ ইকবাল চৌধুরী।
