মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে ফরিদা ইয়াছমিন (৪০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার আকবর আলী মুহুরী বাড়ির প্রবাসী একরামুল হকের স্ত্রী। সে ১ ছেলে ও ২ মেয়ের জননী।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, শনিবার দুপুরে দক্ষিণ মঘাদিয়া এলাকায় ফরিদা ইয়াছমিন (৪০) নামে এক গৃহবধুর আত্মহতা করে। তিনি মানসিক রোগী ছিলেন। শনিবার সকালেও পরিবারের সবার সাথে স্বাভাবিকভাবে আচরণ করেছেন। দুপুরে সবার অগোচরে নিজ কক্ষে গিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের পক্ষ থেকে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। ফরিদা ইয়াছমিনের স্বামী একরামুল হক ও তার ছেলে প্রবাসে থাকে। দীর্ঘদিন তিনি মানসিক রোগে ভুগছিলেন।
উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী গৃহবধুর আত্মহত্যার ঘটনার সত্যতা স্বীকার করেন।
