আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারার চুন্নাপাড়া মুুনিরুল ইসলাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাশেমীর উপর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে চাতরী চৌমুহনী বাজারে বিক্ষোভ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আহলে সুন্নাত ওয়াল জমাত সমন্বয় কমিটি।
ছোবহানীয়া আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ জুলফিকার আলী চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস বখতিয়ার উদ্দিন আলকাদেরী। কাজী শাকের আহমদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বারখাইন জমহুরিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আবদুল খালেক শওকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোসেন, মালঘর তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মাহমুদুল হক নঈমী, অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম, এডভোকেট রমজান আলী, মুফতি মুজিবুর রহমান, মাওলানা বদিউর রহমান, মাওলানা নাজিম উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন,মো. নুরুল করিম, শফিকুল আলম, জাহেদুল হক, আবদুল মালেক, মাওলানা আলমগীর ও মোহাব্বত আলী প্রমূখ। মুনাজাত পরিচালনা করেন মুফতি আবুল কাশেম আনোয়ারী।
সমাবেশে বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে হামলায় মদদদাতাদের মুখোশ উম্মোচনপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি চাতরী চৌমুহুনী বাজার এলাকায় প্রদক্ষিণ করে।
এদিকে, অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাশেমীর উপর হামলার ঘটনায় জমিয়দে মুদার্রেছিন আনোয়ারা শাখা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা নিন্দা জানিয়েছে।
