সাংসদের নাম না থাকায় পটিয়ায় পিডিবির নতুন ভবন উদ্বোধন পন্ড

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগ ১ কোটি ৮২ লাখ টাকার ব্যয়ে নতুন দপ্তর ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান পন্ড হয়েছে। সোমবার দুপুরে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর নাম ভিত্তি প্রস্তরে না থাকায় স্থানীয় পৌর যুবলীগের নেতাকর্মীরা বাধাঁর মুখে এ অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়। ক্ষুব্ধ পটিয়া পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম ও আ’লীগ নেতা আবদুল খালেক সহ শতাধিক নেতাকর্মী অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে এর তিব্র প্রতিবাদ জানান। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।

পরে নির্বাহী প্রকৌশলী আবু সাঈদের সাথে এ সংক্রান্তে যুবলীগ নেতৃবৃন্দ এক জরুরী সভায় মিলিত হয়। এসময় নেতৃবৃন্দের সাথে আলাপকালে নির্বাহী প্রকৌশলী বলেন এ সংক্রান্তে আমি কিছু জানিনা। ঠিকাদারী প্রতিষ্ঠানও আমাদের সিভিল ডিভিশন এ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো: আজহারুল ইসলামের উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপনের কথা ছিল। এব্যাপারে জানতে পৌর যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী বলেন, পটিয়ায় এ ভবন নির্মাণে সাংসদ সামশুল হক চৌধুরী ডিও লেটার প্রদান করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অর্থ ছাড় দেওয়ার জন্য ভূমিকাও রাখেন।

ফলে ই-টেন্ডারে এটি নির্মাণে ১ কোটি ৮২ লাখ টাকায় কার্যাদেশ দেয়া হয় নজরুল ইসলামের ঠিকাদারী ফার্মকে। সব বিষয়ে যোগাযোগ রাখা হলেও আজকের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের বিষয়ে সাংসদকে কিছুই অবহিত করা হয়নি। আমাদের দলীয় কোন নেতাকর্মীকেও অবহিত করা হয়নি। আমরা এখন নিশ্চিত হয়েছি বিএনপি-জামায়াতের প্রেতাত্বারা পর্দার আড়ালে ষড়যন্ত্রমূলকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান করে এ ভবন নির্মাণে শেখ হাসিনা সরকারের কৃতিত্ব কে খাটো করার অপচেষ্ঠায় লিপ্ত রয়েছে।

আমি এরা কারা কি তাদের কাজ এবং আমাদের দলের যারা এ সংক্রান্তে দায়িত্ব রয়েছে সেই ব্যাপারে তদন্ত দাবি করছি এবং এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি। পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি এটি অনাকাঙ্খিত ঘটনা হিসেবে অবহিত করে বলেন, যার ডিও লেটার ও সহযোগিতায় এ ভবন হচ্ছে তাকে এবং তার দলের নেতাকর্মী ও প্রশাসনকে অবহিত না করে এ ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান সত্যিই রহস্যজনক মনে হচ্ছে।

আমি এ অসৌজন্য মূলক আচরনের বিষয়ে খতিয়ে দেখার আহবান জানাচ্ছি। পটিয়া বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো: আজহারুল ইসলাম না আসায় এ ভিত্তি প্রস্থর স্থাপন হয়নি। ফলকে সাংসদের নাম না থাকা বিষয়ে জানতে চাইলে তিনি এ সম্পর্কে আমি কিছুই জানিনা বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.