জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ
চকরিয়া প্রতিনিধি : জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। যেখানে সেখানে লাগানো হচ্ছে পোষ্টার। শুক্রবার এসব প্রার্থীকে অর্থ জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।
জেলা পরিষদের নির্বাচনে ৫, ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে চারটি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ প্রার্থী। দুটি সংরক্ষিত ওয়ার্ডে লড়ছেন ৮ নারী প্রার্থী। প্রার্থীরা চালাচ্ছে নির্বাচনী প্রচারণা। আচরণবিধি না মেনে বেশিরভাগ প্রার্থী বাসা-বাড়ি, সরকারি অফিস আদালতে পোষ্টার লাগিয়েছে।
প্রার্থী হচ্ছেন ৫নং ওয়ার্ডে এসএম জাহাঙ্গীর আলম বুলবুল (তালা), কমরুদ্দিন আহমেদ (হাতি), মো: বদরুদোজ্জা (ঘুড়ি), জন্নাতুল বকেয়া রেখা (অটোরিক্সা) ও মাহাবুর রহমান (টিউবওয়েল)। ৬নং ওয়ার্ডে আজিজুর রহিম (তালা) ও আবু তৈয়ব (টিউবওয়েল)। ৭নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম লিটু (তালা), ওয়ালিদ মিল্টন (ঘুড়ি), এড.জাহাঙ্গীর আলম (অটোরিক্স), মোজাফ্ফর হোসেন পল্টু (হাতি) ও আবদুর রহিম (টিউবওয়েল)। ৮নং ওয়ার্ডে মোক্তার আহমদ চৌধুরী (তালা), শাহনেওয়াজ তালুকদার (অটোরিক্সা), আমিনুল এহেছান চৌধুরী সাইফুল (সিলিং ফ্যান), সোলতান আহমদ (টিউবওয়েল) ও এড.ওমর ফারুক শিবলী (ঘুড়ি)।
এছাড়াও সংরক্ষিত ২নং ওয়ার্ডে সৈয়দা নিঘাত আমিন (বই), উম্মে কুলছুম মিনু (দোয়াত কলম), আসমাউল হোসনা (ফুটবল)। ৩নং ওয়ার্ডে ফিরোজ বেগম (দোয়াত কলম), রেহেনা খানম রাহু (ফুটবল), শাহানা বেগম (হরিণ), লুৎফুর নাহার (বই) ও আনোয়ারা বেগম (টেবিল ঘড়ি)।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শাখাওয়াত হোসেন বলেন, আচরণবিধি লঙ্গনের বিষয়টি অবগত আছেন। সদরের সহকারি কমিশনার (ভূমি) কে নির্বাচনী এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েক প্রার্থীকে জরিমানাও করেছেন তিনি।
