জিপিএইচ ইস্পাত কারখানা কর্তৃপক্ষ গাড়ি দিল সীতাকুণ্ড পুলিশকে
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড কুমিরায় অবস্থিত জিপিএইচ কারখানা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে পুলিশকে গাড়ি প্রদান করেছে। রবিবার বিকাল সাড়ে ৩টায় কুমিরাস্থ কারখানায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিপিএইচ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডিআইজিকে মোটরযানের চাবি হস্তান্তর করেন জিপিএইচ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ডিআইজিকে মোটরযানের চাবি হস্তান্তর করেন অর্থনৈতিক উন্নয়ন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ এজেন্ডা। এর বাস্তবায়নের জন্য সরকার যাবতীয় নিরাপত্তা প্রদানসহ সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
রবিবার টেলিকনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি এ কথা বলেন। উল্লেখ্য, অনিবার্যকারণবশত তিনি সীতাকুণ্ড কুমিরায় জিপিএইচ’র কারখানা পরিদর্শনে উপস্হিত থাকতে না পারায় টেলিকনফারেন্সে এ বক্তব্য রাখেন। সভায় ডিআইজি মো. শফিকুল ইসলাম জেলা পুলিশের ব্যবহারের জন্য একটি অত্যাধুনিক মোটরযানের চাবি হস্তান্তরের প্রশংসা করেন।
তিনি বলেন,অবকাঠামোগত, যোগাযোগ ব্যবস্হা বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ পুলিশ সেবা নিশ্চিত করা হচ্ছে। সভায় এসপি নূরে আলম মিনা ,উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডাইরেক্টর মাহফুজুল হক শাহ বক্তব্য রাখেন।
