সীতাকুণ্ডে আলম লায়লা প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

0

সীতাকুণ্ড প্রতিনিধি : শিক্ষা প্রতিষ্ঠান হল মানবিক গুণাবলী সম্পন্ন নাগরিক গড়ে তোলার কারখানা। মানুষের নৈতিক ভিত্তি গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। সরকার বছরের শুরুতেই কোলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। কারণ ছাত্ররাই হবে আগামী দিনের কর্ণধার।

তাই সন্তানদের স্কুলমূখি করে সুশিক্ষিত হিসেবে গড়ে তলতে হবে।বৃহস্পতিবার দুপুরে ছোট দারোগারহাট পূর্ব রহমতনগর এলাকায় আলম লায়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি একথা বলেন।

বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন রেহানের সঞ্চালনায় বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ভূমিদাতা ও চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সভাপতি নুরুল মোস্তফা কামাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, উপজেলা শিক্ষা কর্মকতা মো. নুরুচ্ছাপা, সহকারী শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সাঈদ মিয়া, সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর জুলফিকার আলী শামীম, উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল মোস্তফা, ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল উদ্দিন, যুবলীগ নেতা সিরাজ উদ্দিন, বিদ্যালয়ের ভূমিদাতা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে দিদারুল আলম এমপি বিদ্যালয়ের ভবন উদ্বোধন করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার শিক্ষক মো. ইসমাইল বিএসসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.