আনোয়ারায় বটতলী এয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণ

0

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলাধীন বটতলী শাহ্ মোহছেন আউলিয়া এয়াকুবিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে গত ১লা জানুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বই উৎসব’১৭ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি এড. সালাহ্উদ্দিন আহমদ চৌধুরী লিপু।

মাদ্রাসা সুপার মাওলানা হাশেমুর রশীদের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য মেজবাহ উদ্দিন আহমদ চৌধুরী সোহেল, অভিভাবক সদস্য মোহাম্মদ তৈয়ব, মাওলানা আহমদ উল্ল্যা, আবদুল হাকিম, সিরাজুল ইসলাম।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সুপার মাওলানা ইলিয়াছ, শিক্ষক বদিউল আলম, হেফজুর রহমান, মাওলানা নেছার আহমদ, মাওলানা ওসমান গণি, আজম উদ্দিন, ওমর ফারুক বাবু, মাওলানা আব্দুল কুদ্দুচ, মাওলানা মোহাম্মদ বাহার, মাওলানা রমিজ আহমদ, শিক্ষিকা জেসমীন আরা বেগম, শাহেদা বেগম ও মিসকাতুন নেছা প্রমুখ। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষা বছরের সরকারি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.